আগুনে পোড়া প্রতিরোধে করণীয়

- রান্নার সময় শাড়ি ও চুল বেধে রাখুন।
- সকালে চুলা জ্বালানোর কিছুক্ষন আগে জানালা খুলে রাখুন।
- গ্যাসের চুলা নিয়মিত পরীক্ষা করাবেন।
- গ্যাসের সিলিন্ডার অন্য রুমে রাখুন।
- বিদ্যুতের তার, সকেট ও সুইচ শিশুদের নাগালের বাইরে রাখুন।
- অজানা তার স্পর্শ করবেন না।
- বিদ্যুতের কাজ করার সময় অবশ্যই জুতা ও গ্লাভস পরবেন।
- বিদ্যুতের লাইনে ধাতব জিনিস লাগাবেন না বা স্পর্শ করবেন না।
- গরম পানি, চা, ডাল, তরকারি শিশুদের নাগালের বাইরে রাখুন।
- গরম পানি বহনের সময় বালতি ব্যবহার করুন।
- জ্বলন্ত মোমবাতি ও কয়েল নিরাপদ দূরত্বে রাখুন।
- জ্বলন্ত সিগারেট ও ছাইয়ের আগুন নিভিয়ে রাখুন।
- বদ্ধ ঘরে/ ওয়াশ রুমে ধূমপান করবেন না।


