ঠোঁট কাটা ও তালু কাটা চিকিৎসা

ঠোঁট কাটা ও তালু কাটা একটি জন্মগত শারীরিক ত্রুটি। মায়ের গর্ভে থাকার সময় শিশুর মুখের গঠন পুরোপুরি জোড়া না লাগলে জন্মের পর ওপরের ঠোঁটে বা মুখের তালুতে ফাঁক দেখা যায়।
সারা বিশ্বে প্রতি ৭০০ শিশুর মধ্যে প্রায় একজন ঠোঁট কাটা বা তালু কাটা নিয়ে জন্মায় — অর্থাৎ প্রতিদিন প্রায় ৫৪০ জন এবং বছরে ১ লাখ ৯৭ হাজারেরও বেশি শিশু।
কেন সময়মতো চিকিৎসা জরুরি
সময়মতো চিকিৎসা না হলে শিশুর যেসব সমস্যা হতে পারে:
- খাওয়াতে কষ্ট, খাবার ও দুধ নাক দিয়ে বেরিয়ে আসা;
- বারবার বুকে সংক্রমণ ও অপুষ্টি;
- কানে শোনার সমস্যা;
- শারীরিক ও মানসিক বিকাশে ধীরগতি;
- কথা বলায় সমস্যা; এবং
- ফাঁক ওপরের মাড়ি পর্যন্ত থাকলে দাঁতের সমস্যা।
চিকিৎসা
আধুনিক সার্জারির মাধ্যমে এই ত্রুটি সংশোধন করা যায়। লক্ষ্য — মুখের স্বাভাবিক গঠন এবং স্বাভাবিক শ্বাস-প্রশ্বাস, খাওয়া, কথা বলা ও শোনা। সঠিক সময়ে সঠিক পদ্ধতিতে সার্জারি করলে দীর্ঘস্থায়ী সুফল পাওয়া যায়।
অভিভাবকদের প্রতি পরামর্শ
আপনার সন্তান ঠোঁট কাটা বা তালু কাটা নিয়ে জন্মালে ভেঙে পড়বেন না বা দিশেহারা হবেন না। সঠিক সময়ে সঠিক চিকিৎসার পরিকল্পনার জন্য যত দ্রুত সম্ভব একজন অভিজ্ঞ সার্জনের পরামর্শ নিন।


